News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বীরের প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি শাকিবের!

বীরের প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি শাকিবের!

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দম্পতির ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন শুক্রবার (২১ মার্চ)। এদিন ছয় বছরে পা রাখল বীর।ছেলের জন্মদিনে শাকিব খান সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার ভবিষ্যতের জন্য দোয়া করেছেন।

ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান শাকিব খান। সেখানে তিনি লেখেন, শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!

শাকিব খানের ওই পোস্টে অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কমেন্টস করেছেন।  

উল্লেখ্য, ২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান।

এর আগে শাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। অপুর ঘরেও শাকিবের একটি পুত্র সন্তান আব্রাহাম খান জয় রয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS