News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
নুসরাতের নতুন ইনিংস শুরু

নুসরাতের নতুন ইনিংস শুরু

অভিনয় আর রূপ দিয়ে প্রায় দেড় দশক ধরে ভারতের টলিউড কাঁপিয়েছেন নুসরাত জাহান। এবার শুরু নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর সঙ্গী যশ দাশগুপ্ত ইতোমধ্যেই হিন্দি সিনেমায় নাম লিখিয়েছেন। এবার পালা নুসরাতের। যিশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই বলিউডের খাতায় নাম লেখালেন নায়িকা।

টিপস মিউজিকের পক্ষে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নুসরাত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেঠি কোহলি।

গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানে দেখা যাবে কলকাতার এই নায়িকাকে। হিন্দি গানটির সঙ্গে নারীকণ্ঠে থাকছে ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন। নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাকে।

সম্প্রতি উত্তর কলকাতার লাহা বাড়িতে শেষ হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং। দূর্গাপুজোর আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি। নুসরাতের সঙ্গে একঝাঁক ছেলে-মেয়েরাও মিউজিক ভিডিওতে অভনিয়ে করেছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS