News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
পাগল ছেলে নিলয়ের সঙ্গী হিমি!

পাগল ছেলে নিলয়ের সঙ্গী হিমি!

পাগলামীর একটি সীমা থাকে। কিন্তু গুলজার অদ্ভুত পাগল ছেলে।নিজের খাম খেয়ালীতে চলতে থাকে। তবে কোনো পাগলামীতেই তার সুখ নেই। এর মধ্যে একদিন এক হাউজিতে বসে তিন পাত্তি খেলে নগদ টাকা, গলার চেইন বাজি ধরে হেরে যায়।

এরপর মাতাল অবস্থায় রাস্তায় বের হয়ে গাড়ির লিফট চায়। যে গাড়ির লিফট নেয় আবার সেটি মাতাল অবস্থায় কিনে নেয়। কিন্তু তারপরই এক্সিডেন্ট করে গুলজার।

এই গুলজার হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ‘ছেলেটা পাগল পাগল’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, আমাদের চারপাশে অদ্ভুত রকমের মানুষ প্রায় সময় দেখতে পাই। তারা কখন কী করে তার ঠিক নেই। তেমনই এক অদ্ভুত চরিত্র নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যাবে।  

এই নির্মাতা আরও জানান, আসছে ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্টর ইউটিউব চ্যানেলে ‘ছেলেটা পাগল পাগল’ নাটকটি দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS