News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
নৌকা-জামদানি-তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ

নৌকা-জামদানি-তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ

ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নৌকা, জামদানি শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ গ্রহণ করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।  

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০-২১ ফেব্রুয়ারি প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়।

প্রস্তাবে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নৌকা, জামদানি শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ গ্রহণ করবে- এ মর্মে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত গৃহীত হয়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS