News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!

স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!

চলতি সময়ের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে শেষ কয়েক বছরে নাটকে তাকে সেভাবে পাওয়াই যায়নি।মন দিয়েছেন সিনেমায়। এমন পরিস্থিতিতে আসছে ঈদে স্পর্শিয়ার অন্যতম উপহার হয়ে আসছে বিশেষ নাটক ‘শেষটা তুমি’।

মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে এতে স্পর্শিয়ার প্রেমিক চরিত্রে দেখা যাবে দুই ভাইকে! তারা হলেন মুশফিক আর ফারহান ও মীর রাব্বী। অভিনেতা হিসেবে যে দুজন বেশ সমৃদ্ধ অবস্থান গড়েছেন ইন্ডাস্ট্রিতে।

নির্মাতা জানান, ‘শেষটা তুমি’তে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক আর ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।

নির্মাতা মনে করেন, ‘এটি সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প। গল্পটা বেশ সিরিয়াস। টিত্রনাট্যে অনেকগুলো উত্থান পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন। ’  

এই নির্মাতা আরও জানান, আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘শেষটা তুমি’ নাটকটি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS