News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
টাকার অভাবে জন্মদিনে রসগোল্লা কাটতেন পরিণীতি!

টাকার অভাবে জন্মদিনে রসগোল্লা কাটতেন পরিণীতি!

ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালা জেলায় বেড়ে ওঠা পরিণীতি চোপড়ার। সম্প্রতি বলিউডের এই অভিনেত্রী জানান, তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা-মা আর্থিকভাবে বেশ কঠিন সময় পার করেছিলেন।

পরিণীতি বলেন, এমন সময় ছিল যখন তার বাবার জন্মদিনের কেক কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিল না, তাই তিনি রসগোল্লা বা রসমালাই কিনে দিতেন এবং তিনি তার পরিবারের সঙ্গে জন্মদিনের কেক হিসাবে রসগোল্লা কাটতেন।

তিনি আরও উল্লেখ করেন, একই বছরগুলোতে, কেনিয়ায় বসবাসকারী তার মায়ের বাবা-মা অর্থাত্‍ তার দাদু-দিদা এতটাই ধনী ছিলেন যে তারা পরীণীতি এবং তার ভাইকে বিজনেস ক্লাসে নাইরোবিতে নিয়ে যেতেন।

সম্প্রতি এক আড্ডায় পরিণীতি বলেন, তার বাবা-মা তাকে সুন্দর মানসিকতা দিয়েছেন যাতে তিনি সব ধরণের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন। নায়িকার কথায়, আমরা আসলে খুব কম জিনিস পেয়েই বড় হয়েছি।

এরপর তিনি উল্লেখ করেন, তিনি সেই বছরগুলোতে তার বাবা-মায়ের সংগ্রাম দেখেছেন এবং কীভাবে পরিবার জন্মদিনে এক টুকরো রসগোল্লা ভাগ করে খেতে পারত কারণ তারা জন্মদিনের কেক কিনতে পারতেন না।

পরিণীতি বলেন, আমি আমার বাবা-মায়ের সংগ্রাম দেখেছি যেখানে তাদের কাছে আমার জন্য জন্মদিনের কেকের জন্য টাকা ছিল না এবং আমার বাবা বাজারে গিয়ে এক টুকরো রসগোল্লা কিনতেন। এক কেজি নয়, এক টুকরো রসগোল্লা বা রসমালাই এবং আমরা সেই রসমালাইকে জন্মদিনের কেকের মতো কাটতাম।  

২০২৪ সালে ‘অমর সিং চমকিলা’-তে শেষ দেখা গেছে পরিণীতিকে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দিলজিৎ দোসাঞ্ঝের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন পরিণীতি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS