News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
রোজায় বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা

রোজায় বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা

ফেব্রুয়ারি মাসে বেশি প্রবাসী আয় আসার পর মার্চের প্রথম সপ্তাহেও প্রবাসী আয়ের সেই ধারা অব্যাহত রয়েছে। মার্চের প্রথম আট দিনে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার।প্রতিদিন যা ১০ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ২৫০ ডলার। একদিনে এই রেমিট্যান্স আগের যেকোন সময়ের চেয়ে বেশি।

সোমবার (১০ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার। এ হিসাবে ফেব্রুয়ারিতে প্রতিদিন এসেছে ৯ কোটি ২ লাখ ৭২ হাজার ৮৫৭ ডলার। আর আগের বছরের মার্চে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার।

ঈদকে সামনে রেখে রমজানে প্রবাসীরা দেশে পরিজনদের বাড়তি টাকা পাঠান, যাতে পরিজনরা রোজায় বাড়তি খরচের পাশাপাশি ঈদের বাড়তি খরচ মেটাতে পরেন। এবারও তাই হলো।

মার্চের আট দিনের হিসাবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার। আর একক ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৬ কোটি এক লাখ ৩০ হাজার ডলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS