News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ভীষণ প্রয়োজনে একদমই একা: পরীমণি

ভীষণ প্রয়োজনে একদমই একা: পরীমণি

সিনেমা নয়; ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ও জামিন পাওয়া নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।এরপর তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে এ চিত্রনায়িকাকে জড়িয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে।  

তবে এসব আলোচনাকে ছাপিয়ে এবার এক ভিন্ন আঙ্গিকে জীবনের এক অমূল্য কথা তুলে ধরেছেন তিনি। পরীমণি সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় সেখানেই বললেন, ভীষণ প্রয়োজনে দেখবেন আপনি একদমই একা।

ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা একজন হয়ে ১০০ জনের কাজ, দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! 
আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা, একদমই একা।  

যোগ করে পরীমণি বললেন, প্রত্যেকটা মানুষের এই জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো।  

সুসময়ে পাশে অনেকে থাকলে খারাপ সময়ে কেউ থাকে না। বিষয়টি উপলব্ধি করে পরীমণি আরও বলেন, আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব- এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার। এখানে একটা বার আপনি উতরে গেলেন তো কে ঠেকায় আপনাকে আর।  

এদিকে, সম্প্রতি চিত্রনায়ক নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধছেন এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে পরীকে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS