News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
পতন না হলে হাসিনা আমাদের ফাঁসি দিয়ে দিতেন: রিজভী

পতন না হলে হাসিনা আমাদের ফাঁসি দিয়ে দিতেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন না হলে তিনি আমাদের প্রত্যেকের ফাঁসি দিয়ে দিতেন। আমরা ছাত্র-জনতার তাজা প্রাণের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি।আজকে যদি ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনার পালিত পুলিশের বুলেটের সামনে বুক পেতে না দিত, তাহলে এই দেশে স্বাধীনতার মুখ দেখা হতো না। এখন বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তিতে জীবন যাপন করতে পারছে।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। মেঘনা উপজেলার মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।  

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। এ স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি গত ১৭টি বছর শেখ হাসিনার ভয়াবহ নিপীড়ন-নির্যাতনের মধ্যে আন্দোলন সংগ্রাম করেছে। যিনি (হাসিনা) ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৪ বছরের শিশুকে হত্যা করতে পারেন, তিনি আমাদেরকেও ফাঁসি দিতে পারবে। ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কে মরল কে বাঁচল শেখ হাসিনার কাছে তা কোনো ব্যাপার না। এই রাক্ষসী দানবকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইজ্জত-সম্মান আর কিছুই থাকবে না।  

দলের নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি এ দেশের দেশপ্রেমিক মানুষের দল। আমাদেরকে দলের নেতা-কর্মীদের মধ্যে গণতন্ত্র চর্চা করার অভ্যাস করতে হবে। হাসিনার সরকার এই সেলিম ভূঁইয়াকে (বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক)  একের পর এক মিথ্যা মামলা ও হামলায় জর্জরিত করেছে। আগামীতে মেঘনা-হোমনায় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ওয়াদুদ মুন্সীর সভাপতিত্বে ও মেঘনা উপজেলা যুবদল নেতা মাসুরুদ হক সরকারের সঞ্চালনায় সম্মেলন প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব  এএফএম তারেক মুন্সী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS