News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
‘শেখ হাসিনার টুস করে ঢুকে পড়ার সম্ভাবনা নেই’

‘শেখ হাসিনার টুস করে ঢুকে পড়ার সম্ভাবনা নেই’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ এখন ফ্যাসিবাদমুক্ত, এখানে টুস করে শেখ হাসিনার ঢুকে পড়ার কোনো সম্ভাবনা নেই। এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরে আসতে হবে ট্রাইব্যুনালের আসামি হিসেবে হাজিরা দেওয়ার জন্য, ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ, সুফল পায়নি। এর কারণে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে, ভাতের জন্য লড়াই করতে হয়েছে, অধিকারের জন্য, বিদেশি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে লড়াই করতে হয়েছে।  

শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির শাহিনুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS