News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সার্কাসকন্যা হয়ে আসছেন মিথিলা

সার্কাসকন্যা হয়ে আসছেন মিথিলা

সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এই ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি।’

মিথিলা আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকায়ও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’

‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। তাঁর চরিত্রের নাম হোসেন মাঝি। আজ প্রকাশ পাওয়ার কথা সিনেমার গান ‘তোকেই ভালোবাসি’।

প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS