News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
নজরকাড়া লুকে সুহানা খানওজন বাড়ার কারণ জানালেন শ্রীলেখানজরকাড়া লুকে সুহানা খান

নজরকাড়া লুকে সুহানা খানওজন বাড়ার কারণ জানালেন শ্রীলেখানজরকাড়া লুকে সুহানা খান

পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী যেকোনো বিষয়ে নিজের মত জানাতে পরোয়া করেন না। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, তাঁর ওজন বাড়ার নেপথ্যে আছে অবসাদ। অভিনেত্রীর কথায়, ‘দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে ধরে রাখার তাগিদটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, ঘর থেকে বেরোয়নি আমি, তখন রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম, জিনিসটা আর ফিট করছে না। আগে শরীরচর্চা, ডায়েট মানতাম। এখন আর সেই তাগিদ পাই না।’

শ্রীলেখা মিত্র এদিন আরও জানান, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই। বাড়ির কোনো কাজ করতে হয় না। অবসাদ থেকেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছিলাম। টলিউডের তারকাদের নিয়ে নানা কথা বলেছিলাম। কিন্তু কেন বলেছিলাম, কেউ বোঝেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমাকে ভীষণ নাড়া দিয়েছিল।

আমাকে লোক পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে। আমার কথার ভুল মানে করে। রাজনৈতিক মতাদর্শের জন্য আমাকে ভাতে মারা হয়েছিল কার্যত। কিন্তু এসবের জন্য আমি পরোয়া করি না।’

টলিউডের অবস্থা প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘আগে রাজনৈতিক মিছিলে কারা হাঁটতেন? সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনরা। এখন কারা হাঁটেন? সোনামণি, ঝিঙ্কুমণিরা। এখানে এখন প্রকৃত শিক্ষিত মানুষের অভাব। আমার কাছে সিরিয়াল, যাত্রার অফার এসেছে। এখন সিরিয়ালের মান খুব পড়ে গেছে। লুক আর ফিল মেলাতে পারি না। এ ধরনের যান্ত্রিক কাজ করতে চাই না।’

শ্রীলেখা মিত্র ‘মহানগরী’ সিনেমাটি চলতি মাসেই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এ ছবিতে আছেন বাংলাদেশি অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমুও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS