News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বিচারকের আসনে মিথিলা

বিচারকের আসনে মিথিলা

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে শুরু হতে যাচ্ছে নতুন অভিনয়শিল্পী খোঁজার রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। ‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!’– এ আহ্বান সামনে নিয়েই এর যাত্রা শুরু হয়েছে।প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

সোমবার (২৭ জানুয়ারি) দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয়েছে এ রিয়েলিটি শোর অডিশন পর্ব, যেখানে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করছেন।

প্রথম পর্যায়ের ওই অডিশনে সম্মানিত জুরি ছিলেন সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজী সিদ্দিকী, শাহেদ আলি সুজন, অনিমেষ আইচ ও আজিজুল হাকিম। ২৮ জানুয়ারি (মঙ্গলবার) দ্বিতীয় পর্যায়ের অডিশন হবে।

এ শো’র সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড়পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এছাড়া, তারা কাজী মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন।

দীপ্ত স্টার হান্ট-এর অসংখ্য প্রতিভাবানের মাঝ থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার দায়িত্ব পালন করবেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS