৬ জেলায় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান, থাকবে সবার জন্য উন্মুক্ত

৬ জেলায় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান, থাকবে সবার জন্য উন্মুক্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জানুয়ারি মাসজুড়ে চলছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সারাদেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে এসব কর্মসূচি আয়োজিত হচ্ছে।

এরই অংশ হিসেবে তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও উৎসাহের অপার সম্ভাবনাকে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় দেশের ৬টি জেলায় আয়োজন করা হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর-আমি চির-উন্নত শির’।  

গেল ১০ জানুয়ারি নেত্রকোনা জেলায় আয়োজিত হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর- আমি চির-উন্নত শির’।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় রংপুরে এবং ১ ফেব্রুয়ারি একই সময়ে মুন্সিগঞ্জে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর- আমি চির-উন্নত শির’ অনুষ্ঠিত হবে। এরপর নড়াইলে ৪ ফেব্রুয়ারি, বরগুনায় ৮ ফেব্রুয়ারি এবং রাজশাহীতে অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীতের এই অনুষ্ঠান।  

শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য ব্যান্ড সংগীত অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS