News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
নির্বাচনের জন্য যেন সময় ব্যয় না হয়: শামসুজ্জামান দুদু

নির্বাচনের জন্য যেন সময় ব্যয় না হয়: শামসুজ্জামান দুদু

জামায়াত-বিএনপি যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি জামায়াতের মধ্যে কোনো সংঘাত নেই।

সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, একটি ভালো নির্বাচনের জন্য প্রয়োজনী সময় গ্রহণ করার, যেন অতিরিক্ত সময় ব্যয় না হয়।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারীর একটি রেস্টুরেন্টে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে বাংলাদেশ এখন জঞ্জালমুক্ত হওয়ার পথে রয়েছে। গ্রহণযোগ্য এবং অংশীদারত্বমূলক নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে এই লক্ষ্য নিয়েই কাজ করছে বিএনপি।  

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য দেন।  

জেলা বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু পরিচালনায় সভায় সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS