News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বিয়ে করেছেন তমালিকা কর্মকার

বিয়ে করেছেন তমালিকা কর্মকার

যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে সুখবর জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জানুয়ারি) স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তমালিকা।  

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।  

তবে কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি।

জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।  

অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নাজনীন চুমকি, মাসুম রেজা, আঁখি আলমগীরসহ বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS