News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ফের আলোচনায় শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন পূজা 

ফের আলোচনায় শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন পূজা 

ঢাকাই সিমেনার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। তাদের দু’জনের বাইরেও আরও এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল নায়ককে ঘিরে।যার নাম পূজা চেরী।  

অনেকের ধারণা, শাকিবের সঙ্গে ‘গলুই’ সিনেমায় অভিনয় করতে গিয়ে পূজার সঙ্গে প্রেম হয়। এমনও শোনা যায়, পূজা সেই প্রেমের কারণে বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। যদিও সেসবের পক্ষে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে। শাকিবের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে। সব মিলিয়ে শাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত।  

এবার সেই প্রেমের গুঞ্জন নিয়ে আবারও কথা বলেছেন পূজা।  

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রেম! এটা যারা বলেন, তাদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র-আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়।

পূজা আরও বলেন, যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এ বি এম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাকে ভীষণ শ্রদ্ধা করি।

রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন পূজা চেরী। সম্প্রতি রাফীর ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে তার। বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটিতে উঠতি নায়িকা ‘শায়লা’ চরিত্রে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS