News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ঢাকার দর্শকরা বিনামূল্যে দেখতে পাবে চঞ্চলের ‘পদাতিক’

ঢাকার দর্শকরা বিনামূল্যে দেখতে পাবে চঞ্চলের ‘পদাতিক’

প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের এ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পায় ‘পদাতিক’।

একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার বাংলাদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ মিলছে। তাও সেটি বিনামূল্যে।  

সেই সুযোগ এনে দিয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে সৃজিত মুখার্জীর এই সিনেমাটি ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে। উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘পদাতিক’ দেখতে পারবেন দর্শক।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, সিনেমা শুরুর আগে রয়েছে পরিচিতি পর্বও। উপস্থিত থাকতে পারেন নির্মাতা সৃজিতসহ সিনেমার কলাকুশলীরা।

‘পদাতিক’-এ মৃণাল সেনের যুবক ও বয়স্ক-দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS