News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
চিকুনগুনিয়ায় আক্রান্ত সামান্থা

চিকুনগুনিয়ায় আক্রান্ত সামান্থা

অসুস্থতা যেন পিছু ছাড়ছে না ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। কিছুদিন আগেই অসুস্থতা থেকে সেরে উঠেছেন তিনি।সেই সুস্থতার সময় দীর্ঘায়িত হওয়ার আগেই এলো দুঃসংবাদ। আবারও অসুস্থ হয়েছেন এই অভিনেত্রী। এবার মশাবাহিত রোগ কাবু করেছে তাকে।

ভারতের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সামান্থা। এ কারণে শরীরের প্রতিটি জয়েন্টে অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করছেন দক্ষিণী এই নায়িকা।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে থেকে তোলা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা। সেখানে নোট হিসেবে লেখেন, ‘আমার জয়েন্টগুলো এখনো সুখী হতে পারেনি। ’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন রিকভারিমোড, রেডলাইটথেরাপি।

এ অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একদম বিছানায় পড়ে গেছেন তিনি। টানা চিকিৎসা চলছে। অসুস্থতার জন্য শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে শক্ত রয়েছেন বলেও জানিয়েছে সামান্থা।

এদিকে এবারই প্রথম নয়, এর আগেও অসুস্থতায় ভুগেছেন তিনি। এর আগে মায়োসাইটিস নামক বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন। এ রোগে আক্রান্ত হওয়ার পর খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়েছে তাকে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন সামান্থা। তবে ‘দ্যা ফ্যামিলি ম্যান-২’ সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন তিনি। এছাড়া পরবর্তীতে ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমায় আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা লাভ করেন সামান্থা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS