News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ভারতে যাওয়ার সময় ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী আটক

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী আটক

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশন থেকে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাইকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটক সুস্মিতা পান্ডে ও সত্যজিৎ পান্ডে মাগুরা সদর এলাকার ঢাকা রোডের স্বপন পান্ডের ছেলে ও মেয়ে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, দুপুরে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করার পর তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করলে সুস্মিতা পান্ডে শিকার করেন সে  ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এবং তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি। এসময় তাদের আটক করে বেনাপোল পোর্ট  থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS