News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
আখাউড়া দিয়ে এলো ৫ টন ভারতীয় জিরা

আখাউড়া দিয়ে এলো ৫ টন ভারতীয় জিরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঁচ টন জিরা আমদানি করা হয়েছে।  

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় জিরা ভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে আমদানি পণ্যের এটিই প্রথম চালান। এর মধ্য দিয়ে স্বাভাবিক হলো বন্দরের আমদানি বাণিজ্য।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। সোমবার মেসার্স পড়শি ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে পাঁচ টন জিরা আমদানি করে। ভারতীয় প্রতিষ্ঠান এম. টি. ই. এক্সিম প্রাইভেট লিমিটেড প্রতি কেজি ৩ দশমিক ৪৯ ডলার মূল্যে এসব জিরা রপ্তানি করেছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত। চলতি অর্থবছরে প্রথমবারের মতো জিরা আমদানি হলো। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS