News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
আরও কমল সবজির দাম

আরও কমল সবজির দাম

পর্যাপ্ত সরবরাহ থাকায় রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দাম আরও কমেছে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।ফলে অল্প টাকায় ব্যাগ ভরে সবজি কিনতে দেখা গেছে নগরবাসী।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।  

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় শীতকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এসব বাজারে শিমের কেজি ২০ থেকে ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বাঁধাকপি বড় সাইজের ৩০ টাকা পিস, প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটোর কেজি ৫০ থেকে ৭০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, মুলা ২০ টাকা, খিরা ৪০ টাকা এবং শসার কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।  

এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা এবং কাঁচামরিচ ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস, ক্যাপসিকাম ২০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।  

ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। আগের সপ্তাহেও তার আগের সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছিল।

তালতলা বাজারের সবজি বিক্রেতা মো. মামুন বাংলানিউজকে বলেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। সরবরাহ এমন থাকলে আগামী সপ্তাহে দাম আরও কমবে।

অল্প টাকায় ব্যাগ ভরে বাজার করে স্বস্তির কথা প্রকাশ করলেন শেওড়াপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী কবির হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, মাসখানেক আগেও শিম কিনেছি ১৩০ টাকায়, সেটা আজ ৩০ টাকা কেজিতে কিনলাম এবং একটি বড় ফুলকপি ২০ টাকায় কিনলাম। এত বড় ফুলকপি মাসখানেক ৭০-৯০ টাকায় কেনা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS