News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
মরক্কো উপকূলে অবৈধ অভিবাসীদের নৌকা ডুবে নিহত ৬৯

মরক্কো উপকূলে অবৈধ অভিবাসীদের নৌকা ডুবে নিহত ৬৯

মরক্কোর উপকূলে অবৈধ অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে।  

মালি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন মালিয়ান রয়েছে, নৌকায় প্রায় ৮০ জন যাত্রী নিয়ে চলছিল, কিন্তু মাত্র ১১ জন বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন।

গত বৃহস্পতিবার মালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সপ্তাহ আগে এই নৌকা ডুবির ঘটনা ঘটে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি সংকট ব্যবস্থাপনা ইউনিট পাঠানো হয়েছে।  
 
মালি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার শিকার। দেশটিতে ২০২০-২১ সালে সামরিক অভ্যুত্থান হয়েছে। সেখানে অস্থিতিশীলতা, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে প্রভাব ইত্যাদি কারণে অনেকেই ইউরোপে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে।

স্পেনের মানবাধিকার সংস্থা ‘কামিনান্ডো ফ্রন্টেরাস’ জানিয়েছে, এই বছর আফ্রিকা থেকে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ১০ হাজারেরও   বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অভিবাসন পথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS