News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ঠোঁট মিলিয়েই এতদূর এসেছি, কনসার্ট বিতর্কে জেফার

ঠোঁট মিলিয়েই এতদূর এসেছি, কনসার্ট বিতর্কে জেফার

গান দিয়ে পরিচিত হলেও শোবিজ অঙ্গনে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন জেফার রহমান। কখনও মডেল, উপস্থাপনা আবার কখনও অভিনয়ে মেলে ধরেছেন নিজেকে।

চলতি মাসে সবার আগে বাংলাদেশ কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান। অনেকের আপত্তি, সেদিন কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। শুধু তাই নয়, গান না গেয়ে লিপসিং করেছিলেন এই গায়িকা। ফলে জেফারের পারফরমেন্স নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-বিতর্ক।

এবার সেই বিতর্কের জবাব দিয়েছেন জেফার রহমান। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সমালোচনা থাকবেই। আমরা যেহেতু পাবলিক ফিগার, কিন্তু আমার কাছে মনে হয় যে- আমি অনেকদিন ধরে কাজ করছি। আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে অনেকদিন ধরেই দেখছেন। যারা আমাকে চেনেন আমি কে, কি রকম গান করি- তারা জানেন। সমালোচনা আসলে আমাকে টানে না।

জেফার বলেন, আমি আসলে ইউটিউব থেকে উঠে এসেছি, ইংলিশ গান করতাম। আমার খালি গলায় অনেক গান রয়েছে। সেগুলো ইউটিউবে আছে, আমার কাছে আছে, আপনাদের কাছেও আছে।

লিপসিং এর যুক্তি দিয়ে জেফার বলেন, আমি যেহেতু একজন পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক মিক্স করেই পারফর্ম করতে হয়; কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবেই চেনে। ব্যাপারটা এমন নয় যে আমি গাচ্ছি না। আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, আমার লাইভ ব্যান্ডও আছে। এটা মানুষদের বোঝা উচিৎ আমি মনে করি।

জেফার এও বলেন, তালি দেওয়া উচিৎ, আমি লিপসিং করেই এতদূর এসেছি- তাই না?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS