News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
তাকে আমার যোগ্যই মনে করতাম না: অপু বিশ্বাস

তাকে আমার যোগ্যই মনে করতাম না: অপু বিশ্বাস

প্রায়ই শবনম বুবলী ও শাকিব খান প্রসঙ্গে কথা বলে আলোচনায় আসেন অপু বিশ্বাস। সম্প্রতি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আবারও সম্পর্ক নিয়ে কথা বলেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী।

অপু বিশ্বাস নাম উল্লেখ না করে বলেছেন, আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না।  

কারণ হিসেবে এই অভিনেত্রীর ভাষ্য, যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।

মনে করা হচ্ছে, এখানে তাদের বলতে ঢাকাই সিনেমার আরেক নায়িকা বুবলীকেই ইঙ্গিত করেছেন অপু বিশ্বাস।

অপু বলেন, আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন, এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না এলেও পারতাম বা এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম। তবে আমি কিন্তু বিষয়টিকে পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করেছি। সেটি হয়নি। কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল, কেউ পেছন থেকে টেনে ধরছে। যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে।

২০১৭ সালে হঠাৎ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সবাইকে চমকে দিয়ে সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন অপু। অভিনেত্রী তখন জানান, তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান।

এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। আর সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর দুজনের মধ্যে বিচ্ছেদও হয়ে যায়।

এর মাঝে শাকিবের জীবনে নতুন করে আসেন বুবলী। এবারও একই ঘটনার পুনরাবৃত্তিও হয়েছিল। বুবলীও এক সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। এরপর বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয় শাকিবের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS