News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-হৃতিককে?

পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-হৃতিককে?

এবার পর্দায় এক হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও হৃতিক রোশন। ‘টাইগার’-‘কৃশ’ হাত মেলাচ্ছেন, পর্দা ভাগ করতে চলেছেন।

তবে বড় পর্দা নয়। শীর্ষস্থানীয় এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী চিত্রে। পরিচালনায় আলি আব্বাস জাফর। যার ঝুলিতে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’র মতো ব্লকবাস্টার সিনেমা রয়েছে।

যদিও সংস্থার দাবি, বিজ্ঞাপন বলে কোন কার্পণ্য করা হচ্ছে না। অ্যাকশনে মোড়া থাকবে এর প্রতি মুহূর্ত। সেই জন্যই এই দুই তারকাকে বাছা হয়েছে এবং একই সঙ্গে এটি দুই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে।

এই বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন পর আবারও সালমান ও আলি আব্বাস জাফর জুটি বাঁধতে চলেছেন। একই ভাবে পরিচালক প্রথমবারের মতো হৃতিককে পরিচালনা করতে চলেছেন।

জানা গেছে, শিগগিরই শুটিং শুরু হবে বিজ্ঞাপনটির। মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যধারণ। বিশেষ মুহূর্ত তৈরি করতে বিদেশের কিছু জায়গা ভিএফএক্স-এর মাধ্যমে নাকি জুড়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS