News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল আর নেই

বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল আর নেই

ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন। পরপারে পাড়ি জমালেন বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে পিয়া বেনেগাল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনেক দিন ধরেই বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শ্যাম বেনেগাল। এছাড়া, কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তার।

গত ১৪ ডিসেম্বর ছিল শ্যাম বেনেগালের জন্মদিন। ৯০ বছর পূর্ণ করেছিলেন তিনি। এই দিনটি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছিলেন পরিচালক।

জন্মদিনের অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন অভিনেতা কুলভুষন খরবন্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজমি, রজিত কাপুর ও অতুল তিওয়ারি। ছিলেন শশী কাপুরের পুত্র কুনাল কাপুরও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS