News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
‘স্টাইলিশ স্টার’ অল্লু অর্জুন গ্রেপ্তার

‘স্টাইলিশ স্টার’ অল্লু অর্জুন গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন তেলেগু সিনেমার ‘স্টাইলিশ স্টার’ খ্যাত অভিনেতা অল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়।আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।  

শুক্রবার হায়দরাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই নারীর সন্তান।

অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই সিনেমা হল কর্তৃপক্ষ পুলিশকে পর্যাপ্ত তথ্য দেয়নি। ফলে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি।

হায়দরাবাদ পুলিশ জানায়, সিনেমা হল কর্তৃপক্ষ, অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা দায়ের করে পুলিশ।

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। সুকুমার পরিচালিত আলোচিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পেয়েছি মুভিটি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS