News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সুখবর দিলেন পরীমণি

সুখবর দিলেন পরীমণি

কলকাতায় নতুন অধ্যায় শুরু করেছেন ঢালিউডের নায়িকা পরীমণি। তার প্রথম কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ১৭ জানুয়ারি।যেখানে পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে।

পরীমণি কদিন আগে প্রশংসা কুড়িয়েছেন ‘রঙিলা কিতাব’-এ রং ছড়িয়ে। ছেলে পদ্মর জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে এখন মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন নিয়মিত। নতুন বছরেও থাকছে সেই ধারাবাহিকতা।

এবার সামাজিকমাধ্যমে হঠাৎই সুখবর দিয়েছেন পরীমণি। টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত প্রথম টালিউড সিনেমা।

সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকে জানা যায়, নতুন বছর ২০২৫ এর শুরুতেই অর্থাৎ ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরীমণি অবশ্য কিছুই লেখেননি। তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী।

কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’তে পরীমণি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার। এ তিন তারকাকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।

পরীমণির চরিত্র লাবণ্য, একটি রহস্যময়ী এবং আকর্ষণীয় চরিত্র। এই সিনেমাতে মধুমিতা সরকার চরিত্রের নাম দেবযানী, যিনি একজন রেডিও জকি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS