News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘অচিনপুর’

প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘অচিনপুর’

আসছে ডিসেম্বরের প্রথম দিন থেকে প্রচার হবে তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। এরপর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সপ্তাহের তিনদিন শনি, রবি, সোমবার রাত ৯ টা ৪০ মিনিটে  প্রচার হবে নাটকটি।

কায়সার আহমেদের পরিচালনায় নাটকটি রচনা করেছেন আহমেদ শাহবুদ্দিন। চঞ্চলের সংগীতে অচিনপুর নাটকের টাইটেল গানটি লিখেছেন আশিক বন্ধু, গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা।

এ নাটকে অভিনয় করেছেন আনিকা কবির শখ, আ.খ.ম হাসান, স্বর্ণলতা, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হক, শফিক খান দিলু, বিনয় ভদ্র,তারেক স্বপন, ওবিদ রেহান, সিলভিয়া, শাহেদ শাহরিয়ার, সঞ্চিতা দত্ত, গুলশান আরা, ম. সালাম, আশরাফ কবির, রেজমিন সেতু, হেদায়েত নান্নু, তানভীর মাসুদ, ইমরান হাসো, আমিরুল ইসলাম, টুনটুনি সোবহানসহ অনেকে।

নাটকটি প্রযোজনা করেছেন এমজেএইচ আইটি সলিউশন। অচিনপুর নাটকের নির্মাণ ও প্রচারের অনুভূতি জানিয়ে দর্শকদের উদ্দেশ্যে পরিচালক কায়সার আহমেদ বলেন, অচিনপুর আমার পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক। এই নাটকের গল্পে দর্শকরা পাবেন হাসি, কান্না, দুঃখ, প্রেম ভালোবাসা। গল্পে গল্পে প্রতি পর্বে মজার এবং সিরিয়াস বিষয় নিয়েও নাটকের চরিত্রগুলো এগিয়ে যাবে, আশা করছি দর্শকরা অচিনপুর খুব উপভোগ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS