News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১৩৫৬৬৪ টাকা

দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১৩৫৬৬৪ টাকা

দেশের বাজারে ফের রেকর্ড ভাঙল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে।সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড হয়। সেসময় এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকায় বিক্রি হয়েছে। তার আগে ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দামেও রেকর্ড হয়। সেসময় এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকায় বিক্রি হয়েছে। তারও আগে ২৬ আগস্ট এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা। তারও আগে গত ২৬ আগস্ট থেকে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকায় বিক্রি হয়েছে। এর আগে ২৩ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৬ হাজার ৬ টাকায় বিক্রি হয়েছে। তার আগে গত ২১ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৪ হাজার ৫০১ টাকায় বিক্রি হয়েছে। তার দুই দিন আগে গত ১৮ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে। গত দুই দিন এই দামেই বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮১৯ টাকা বাড়িয়ে ৯১ হাজার ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২০৫ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ২১৮ টাকা নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS