News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
দেশ গড়ার স্বপ্ন তরুণদের নিয়ে বাস্তবায়ন করতে হবে: সেলিমা রহমান

দেশ গড়ার স্বপ্ন তরুণদের নিয়ে বাস্তবায়ন করতে হবে: সেলিমা রহমান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, তারেক রহমান বীরের বেশে ফিরবেন দেশে এই স্লোগান আপনারাই বাস্তবায়ন করবেন। বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি তা আপনারা তরুণদের নিয়ে বাস্তবায়ন করবেন।

বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬টি বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের প্রতি আমি বহু কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সব কয়টি অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই।  

তিনি বলেন, আজকের দিনের তরুণ সমাজ আগামীর ভবিষ্যৎ। যেসব তরুণরা স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করেছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছে।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS