News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলন সমর্থন দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলন সমর্থন দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়ে মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ সাদী নামে এক তরুণ। নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষোভে ও সাধারণ শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাদী। তার এ পদত্যাগের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়।

তার এ পদত্যাগ করার পোস্টটি বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীদের কমেন্টের প্রশংসায় ভাসতে থাকে। মঙ্গলবার (১৭ জুলাই) রাতে তিনি এ ঘোষণা দেন।  

এ বিষয়ে সৈয়দ সাদী বলেন, আমি কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছি।

এ ব্যাপারে ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক জানান, সে কি কারণে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে, আমরা সভাপতি ও সম্পাদক দুজন কিছুই জানি না। সে নিজেই বলতে পারবে। তার পদত্যাগপত্র আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। তবে শুনেছি সে কোটা আন্দোলনকে সমর্থন দিয়ে এ কাজ করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS