News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
এ সরকারের ক্ষমতায় থাকার আর অধিকার নেই: সিপিবি

এ সরকারের ক্ষমতায় থাকার আর অধিকার নেই: সিপিবি

এ সরকারের ক্ষমতায় থাকার আর অধিকার নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে কমরেড মনি সিংহ সড়কে ছাত্র হত্যার বিচার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবিতে সিপিবি আয়োজিত সমাবেশ থেকে থেকে এ কথা বলা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।

সমাবেশে নেতারা বলেন, সাধারণ ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক। সরকার এ যৌক্তিক সমস্যার সমাধান না করে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের পাঠিয়ে যে নৈরাজ্যের সৃষ্টি করল এবং সর্বশেষ যে হত্যাকাণ্ড সংগঠিত করল তার দায় সরকারকে নিতে হবে।

নেতারা বলেন, এ রক্তাক্ত বাংলাদেশে ক্ষমতায় থাকার অধিকার এ সরকারের আর নেই। নেতারা ছাত্র হত্যার বিচার, গ্রেপ্তার ছাত্রনেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান ।

নেতারা বলেন, সরকার প্রধান ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের দম্ভোক্তি এ সংকট তৈরি করেছে।  

নেতারা বলেন, কোনোভাবেই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না একই সাথে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে স্বৈরাচারী আচরণ করা যাবে না।  

নেতারা দেশবাসীকে ছাত্রদের ন্যায্য অধিকারের সংগ্রামের পাশে এবং সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ।  

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পুরানা পল্টন প্রেসক্লাব, তোপখানাসহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয় এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS