News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১১ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (২ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এভারকেয়ার হাসপাতাল থেকে আজ সন্ধ্যায় খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন।

এর আগে ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। ২৪ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরব হয়ে উঠেছে বিএনপি। শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন। অন্যথায় আপনাদের (সরকার) যেকোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এ দেশের মানুষ কখনই তাকে (খালেদা জিয়া) এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দি অবস্থায় চলে যেতে দেবে না। এটা আপনাদের মনে রাখতে হবে।

বুধবার (৩ জুলাই) দেশের সব জেলায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS