News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
প্রেম টেকে না তৌসিফ-তটিনীর! 

প্রেম টেকে না তৌসিফ-তটিনীর! 

সদ্য ব্রেকআপের পর নতুন গার্লফ্রেন্ড খোঁজার জন্য মেয়েদের ম্যাসেঞ্জারে নক করছেন তৌসিফ। তার কাছে প্রেম বলে কিছু নেই, সবই ক্ষণিকের আকর্ষণ।তাই তার কোনো সর্ম্পকই বেশি দিন টেকে না।

অন্যদিকে প্রচণ্ড রোমান্টিক মেয়ে তটিনী। অল্পতেই প্রেমে পড়ে যান তিনি। সারাক্ষই একটা ফ্যান্টাসির মধ্যে থাকেন। তবে তারও কোনো প্রেম বেশি দিন থাকে না। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘যেখানে প্রেম নেই’।  

এখানে তৌসিফের চরিত্রের নাম সাগর, তটিনী অভিনয় করেছেন তন্নি চরিত্রে। মঙ্গলবার নাটকটি প্রচারে আসে। জামাল হোসেনের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।  

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, প্রেম ভালোবাসার সুন্দর একটি গল্প নিয়ে এ নাটকটি নির্মিত হয়েছে। এখানে দুটি চরিত্রের মধ্য দিয়ে বাস্তবতা ও কল্পনার চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক পুরো নাটকটি দেখলে প্রেম-ভালোবাসার অনেক কিছু আবিস্কার করতে পারবে।

‘যেখানে প্রেম নেই’ নাটকের চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা। এতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী, সৈয়দ নওশীন ইসলামসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS