News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বিএনপির, ক্ষতি হচ্ছে দেশের: কাদের 

ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বিএনপির, ক্ষতি হচ্ছে দেশের: কাদের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী করে বিএনপি দেশের ক্ষতি করতে চেয়েছে।  

বৃহস্পতিবার (২০ জুন) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন ৷ 

এ যৌথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ৷ কিন্তু বৈরী সম্পর্ক সৃষ্টি করে বিএনপি এ দেশের ক্ষতি করতে চেয়েছে।  
তিনি বলেন, শুক্রবার (২১ জুন) ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী।  

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS