News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
গলায় রক্তের দাগ, কী হয়েছে প্রিয়াঙ্কার

গলায় রক্তের দাগ, কী হয়েছে প্রিয়াঙ্কার

সিনেমার শুটিংয়ে তারকাদের আহত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে প্রায়ই তারকাদের আহত হওয়ার খবর শোনা যায়।

এবার প্রিয়াঙ্কা চোপড়া জানালেন শুটিংয়ে আহত হওয়ার খবর।

হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিং সেটে আহত হয়েছেন অভিনেত্রী। অস্ট্রেলিয়ায় চলছে সিনেমাটির শুটিং। তখনই চোট পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। চোটের ছবি নিজেই পোস্ট করেছেন দেশি গার্ল। গলায় আঘাতের চিহ্ন ছবিতে স্পষ্ট।

প্রিয়াঙ্কার গলায় আঘাতের চিহ্ন দেখে ভক্তরা চিন্তিত হলেও, চোট নিয়ে খুব একটা মাথাব্যথা নেই খোদ অভিনেত্রীর। বরং তিনি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এ ধরনের চোট কাজ করতে গেলে লেগেই থাকে।

আরও একটি ছবি পোস্ট করেছেন দেশি গার্ল। সেখানে তাঁর কন্যা মালতিকে দেখা যাচ্ছে খোশমেজাজে। সে তার বন্ধু তিহান দত্তের সঙ্গে খেলায় মজে আছে। দুজনই আঁকার খাতা ও রংপেনসিল নিয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। বেশ কিছুদিন আগে ‘দ্য ব্লাফ’-এর শুটিং সেটের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

চলতি বছরের শুরুর দিকেই শুটিং সেটে আহত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড সিনেমা ‘হেড অব স্টেট’-এর শুটিংয়ে আহত হন তিনি। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মুখের একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাঁর ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছিল।
এ ছাড়া গত ১৬ এপ্রিলও ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা চোপড়া কিছু ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাঁর শরীরে ছিল রক্তের দাগ। ছবি শেয়ার করতে গিয়ে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘আমি জানি না গত কয়েক বছরে কতবার আহত হওয়ার ছবি পোস্ট করেছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS