News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম

এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন।এমনকি কাজের মানুষদের জন্য দেন কোরবানিও। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ঈদের দিন সকালেই ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেকে সাজিয়ে গুছিয়ে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন এই চিত্রতারকা।

সোমবার (১৭ মে) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঈদের সকালে জানান তিনিও ঈদ উদযাপন করছেন। ছবিতে দেখা যায়, একই রঙের পোশাক পরেছেন তারা। ছবির ক্যাপশনে মিম লেখেন ‘ঈদ মুবারক’।

এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS