News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ঈদের দিন ‘দরদ’র টিজার প্রকাশ

ঈদের দিন ‘দরদ’র টিজার প্রকাশ

শাকিব খানের ভক্তদের জন্য দিনটা মনে রাখার মতো। ঈদুল আজহায় একদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার ‘তুফান’ আর অন্যদিকে প্রকাশ্যে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এর টিজার।

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে শুরু হয় সিনেমাটির টিজার। তবে কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ংকর হয়ে ধরা দেবেন শাকিব। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে রক্ত নিয়ে খেলা করেছেন শাকিব।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন। গেল দুদিন ধরে ‘দরদ’ র ঝলক আসার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। রোববার ফেসবুকে লিখেছিলেন, ‘থামবে ঝড়, আসবে বৃষ্টি- ‘দরদ’-ই হবে নতুন ইতিহাসের সৃষ্টি’। অবশেষে সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে আনেন টিজার। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।  

টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS