News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সংগীতশিল্পী তাসরিফ খান জটিল রোগে আক্রান্ত

সংগীতশিল্পী তাসরিফ খান জটিল রোগে আক্রান্ত

দেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান। গান নিয়েই ব্যস্ত থাকেন তিনি।তবে এবার স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে তার। সামাজিকমাধ্যমে নিজেই জানালেন সে কথা।

শুক্রবার (১৪ মে) তাসরিফ ফেসবুক পোস্ট করে জানান তিনি অসুস্থ। তাসরিফ বলেন, আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।

সামাজিকমাধ্যমে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান। কুঁড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল তিনি। তরুণ এই সংগীতশিল্পীর পোস্টটি কেন্দ্র করে তার ভক্তদের মন ভালো নেই। তাসরিফের ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা।  

ভক্তের উদ্দেশ্যে তাসরিফ কমেন্ট বক্সে লেখেন, একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে করো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ।

শৈশব থেকেই তাসরিফের গানের চর্চা শুরু। তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত…’ গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। অল্প সময়ে গানটি আড়াই লাখ শেয়ার হয়। গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে উঠে এসেছিল। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি…’, ‘ময়না রে…’, ‘তাই তো আইলাম সাগরে…’, ‘ব্যাচেলর…’ গানগুলো আলোচনায় আনে তাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS