News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
‘বেদের মেয়ে জোসনা’র মেকাপম্যান কাজী হারুন আর নেই

‘বেদের মেয়ে জোসনা’র মেকাপম্যান কাজী হারুন আর নেই

দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র মেকাপম্যান কাজী হারুন আর নেই। বুধবার (১২ মে) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে তিনি মারা যান।এদিন বাদ আসর জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয় থেকে হৃদয়’ সিনেমার জন্য সেরা মেকাপম্যান হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি।

১৯৭৯ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন হারুন। ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাতে কাজ করে তিনি প্রশংসিত হন। ২০০৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন স্ট্রোক) হয় তার, এতে শরীরের ডান পাশ প্রায় পুরোটা অকেজো হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে আর কাজ করতে পারছিলেন না। ছিটকে পড়েন চলচ্চিত্র জগৎ থেকে। শুরু হয় অর্থকষ্ট। অনেকটা বাধ্য হয়েই ২০১১ সাল থেকে তিনি ভিক্ষা করতে শুরু করেন। অভাবের তাড়নায় তিনি বিক্রি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে পাওয়া সোনার মেডেল।

২০১৮ ‘ভিক্ষা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকাপম্যান’ শিরোনামে একটি খবর প্রকাশ হয়। তুমুল আলোচনা হয় খবরটি নিয়ে। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য অনুদান হিসেবে তাকে ৫ লাখ টাকা  প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘বেদের মেয়ে জোসনা’ ছাড়াও হারুন ‘অন্য জীবন’, ‘শঙ্খমালা’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘জীবন সংসার’সহ শতাধিক সিনেমাতে কাজ করেছেন কাজী হারুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS