News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
লন্ডনে প্রিয় শিল্পীর দেখা পেলেন তাসনিয়া ফারিণ

লন্ডনে প্রিয় শিল্পীর দেখা পেলেন তাসনিয়া ফারিণ

সারা বিশ্বজুড়েই ছড়িয়ে রয়েছে গায়িকা টেইলর সুইফটের ভক্ত। তেমনই একজন তাসনিয়া ফারিণ।লন্ডনে এই পপ তারকার দেখা পেলেন ফারিণ। আর সেই আনন্দঘন মুহূর্ত সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ফারিণ।

রোববার (৯ জুন) লন্ডনের এডিনবরায় ছিল টেইলর সুইফটের কনসার্ট। বৈশ্বিক এরাস ট্যুরের অংশ হিসেবে সেখানে পারফর্ম করেছেন গায়িকা। এদিকে, বর্তমানে ফারিণও আছেন লন্ডনে।

সুযোগ পেয়ে সামনাসামনি প্রিয় শিল্পীর গান শোনা কে মিস করেন! ফারিণও মিস করেননি টেইলর সুইফটের কনসার্ট। জীবনসঙ্গী শেখ রেজওয়ানের হাত ধরে ঘুরতে ঘুরতে চলে গেলেন গানের আসরে। মুহূর্তটি অভিনেত্রী শেয়ার করেন তার ভক্তদের সঙ্গে।  

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে ফারিণ লেখেন, ‌এডিনবরায় টেইলর সুইফটের এরাস ট্যুর দেখা দারুণ এক অভিজ্ঞতা। আমার ১৬ বছর বয়সী সত্তা আমার জন্য গর্ব বোধ করছে।

এদিকে, লন্ডনে ২৫তম রেইনবো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফারিণ অভিনীত ‌‘ফাতিমা’। এই উৎসবে এটি জিতে নেয় সেরা সিনেমার পুরস্কার। পাশাপাশি অভিনেত্রী হিসেবে ফারিণকে পান ‘২৫তম অ্যানিভার্সারি স্পেশাল ম্যানশন’ সম্মাননা।

 ‘ফাতিমা’ সিনেমায় এক নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছেন পরিচালনা করেছেন ধ্রুব হাসান। ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS