News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ঈদে তিন দিনের ব্যান্ডসংগীতের অনুষ্ঠান

ঈদে তিন দিনের ব্যান্ডসংগীতের অনুষ্ঠান

আসছে ঈদুল আজহায় নানা ধরনের আয়োজন নিয়ে হাজির হচ্ছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এর মধ্যে বাদ যায়নি বিটিভিও।নানা ধরনের অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে তাদের ঈদ অনুষ্ঠানমালা।

এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে তিন পর্বের বিশেষ ব্যান্ডসংগীতের অনুষ্ঠান। ঈদের টানা তিন দিন উপভোগ করা যাবে এটি। তিন দিনের এই আয়োজনে অংশ নেবে দেশের বেশ কয়েকটি বড় ব্যান্ড। তারা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবে।

জানা যায়, সাহরিয়ার হাসানের প্রযোজনায় ও শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ঈদের দিন সংগীত পরিবেশন করবে ডিফরেন্ট টাচ, নকশীকাঁথা, হ্যালো, দূরবীন ও বিজয়।

ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন অনুষ্ঠানটি প্রচারিত হবে ইয়াসির আরাফাতের প্রযোজনায় ও মোমরেজ মাহমুদের উপস্থাপনায় নকীব খান এবং ওয়ারফেজ, পেন্টাগন, ব্ল্যাক ও লেভেল ফাইভের গান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS