News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বাসায় বসে টাকা আয় করতে চান ফারিয়া শাহরিন

বাসায় বসে টাকা আয় করতে চান ফারিয়া শাহরিন

বাসায় বসে টাকা আয় করতে চান চলতি সময়ের অভিনেত্রী ফারিয়া শাহরিন। সামাজিকমাধ্যমে নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথা জানান তিনি।সেখানেই অভিনয় ছেড়ে দিতে ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা পোষণ করেন এই অভিনেত্রী।

ফেসবুকে ফারিয়া লেখেন, আমার খুব ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা হয়েছে। এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয়। বাসায় বসে টাকা আয়, কী মজা! হ্যাঁ, কষ্টও আছে, যারা এক দিনে অনেকগুলো লাইভ করেন, তাদের কষ্টও হয়। কিন্তু চিন্তা করে দেখলাম, বাচ্চাকাচ্চা যদি পালা লাগে, বাসায় রেখে কীভাবে শুটিং করব? বাচ্চাও মাকে ছাড়া কীভাবে থাকবে? 

তিনি বলেন, বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না। অনেক দিন বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে। তাই কয়েক দিন ব্র্যান্ড প্রোমোশন করে দেখি, পারি কি না, পারলে তো এটাই করব ঠিক করেছি। আর না পারলে তো শেষে গোল্লা, টাটা বাই বাই!

এর আগেও এই অভিনেত্রী বলেছিলেন, ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।

২০০৭ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। তবে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS