News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বাবা হলেন বরুণ ধাওয়ান

বাবা হলেন বরুণ ধাওয়ান

বাবা হলেন বলিউডের নায়ক বরুণ ধাওয়ান। ফুটফটে কন্যা সন্তানের বাবা হয়েছেন।সন্তান ও বরুণের স্ত্রী নাতাশা সুস্থই রয়েছেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা জানিয়েছিলেন তিনি বাবা হতে চলেছেন।

সোমবার সকালেই প্রসব যন্ত্রণা অনুভব করেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে। সেই সময় স্ত্রীকে আগলে রেখেছিলেন বরুণই।

দ্রুত হাসপাতালে পৌঁছেছিলেন বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাপারাজ্জিদের কাছে ডেভিডই নিশ্চিত করেন বরুণের মেয়ে হওয়ার খবর।  

বরুণ-নাতাশার বিয়ের তিনবছর পূর্ণ হয়েছে। সামাজিকমাধ্যমে স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছিলেন বরুণ। আর বিয়ের তিন বছর কাটতেই এবার দুই থেকে তিন হলেন তারা। খুশির হাওয়া ধাওয়ান পরিবারে। বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS