News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেতা নিজেই।জানা যায়, আগামী ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতেই তার এই ঢাকা সফর।

ভিডিও বার্তায় অর্জুন রামপাল বলেন, হাই ঢাকা, আমি অর্জুন রামপাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে। ’

এ বিষয়ে আরও জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন অর্জুন। ঢাকার মাটিতে পা রাখবেন আগামী ৭ জুন। শো স্টপার হিসেবে থাকবেন তিনি।

এর আগে ২০১০ সালে ঢাকায় এসেছিলেন অর্জুন। ওই সময় তার সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS