News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
আমার মতো নাদান তারকাকে দরকার হওয়ারও কথা নয়: ফারিয়া শাহরিন

আমার মতো নাদান তারকাকে দরকার হওয়ারও কথা নয়: ফারিয়া শাহরিন

বিশ্ব মা দিবসে নিজে মা হওয়ার সুখবর দিয়েছিলেন এই সময়ের অভিনেত্রী ফারিয়া শাহরিন। সে সময় সামাজিকমাধ্যম ফেসবুকে ফারিয়া লিখেছিলেন, ‘বিসমিল্লাহ।হ্যাপি মাদারস ডে টু মি’। এমন খবর পেয়ে বিনোদন অঙ্গনে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানান এই অভিনেত্রীকে।

যদিও এই খবর দেওয়ার পর বেশ অসুস্থ হয়ে পড়ার কথাও জানান অভিনেত্রী। সেটিও প্রকাশ করেন সামাজিকমাধ্যমে।  

এবার ফারিয়া শাহরিন বিরক্ত। তবে ভিন্ন কারণে। বিরক্তির কারণ প্রকাশ করলেন সামাজিকমাধ্যমেই।  

মঙ্গলবার (২৮ মে) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, যেহেতু আমি এখন কোনো কাজ করছি না, সেহেতু আমার ফোনটা বন্ধ করে দিয়েছি। অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না। অভদ্রের মতো মেসেঞ্জারেও কল না দেওয়ার অনুরোধ করছি। আমার মতো নাদান সেলিব্রিটিকে কারও দরকার হওয়ারও কথা নয়, এটা আমার বিশ্বাস।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মোবাইলফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। তবে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS