News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন।  
বুধবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

পুলিশ ও নেতাকর্মীরা জানান, আগামী ২৯ মে তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীদের আঘাতে সুমন মিয়া গুরুতর আহত হন। আহত সুমন দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে বিকেলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু নিহত সুমন মিয়াকে দেখতে হাসপাতালে যান। এ ঘটনায় রায়পুরায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS