News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
শুটিংয়ে গুরুতর আহত কোয়েল, কী হয়েছে অভিনেত্রীর

শুটিংয়ে গুরুতর আহত কোয়েল, কী হয়েছে অভিনেত্রীর

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। গত রোববার রাতে অরিন্দম শীল পরিচালিত সিনেমার শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে কোয়েলের ডান হাতের একটি হাড় ভেঙে গেছে। হাসপাতালে নিয়ে অভিনেত্রীর হাতে প্লাস্টার করা হয়েছে বলে জানা গেছে।
সুচিত্র ভট্টাচার্যের লেখা জনপ্রিয় গোয়েন্দা ‘মিতিন মাসি’ চরিত্রে কয়েক বছর ধরেই হাজির হচ্ছেন কোয়েল মল্লিক।

এই সিরিজের নতুন সিনেমা ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল রোববার রাতে। মারামারির দৃশ্যে শুটিং করতে গিয়ে ডান হাতে প্রচণ্ড চোট লাগে কোয়েলের। তবে অভিনেত্রী ওই অবস্থাতেই শুটিং চালিয়ে যেতে চাইছিলেন। কিন্তু পরিচালক দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্স-রে করার পর কোয়েলের হাড় ভাঙার ব্যাপারটি নিশ্চিত হয়। প্লাস্টার কারার পর কোয়েল এখন বিশ্রামে আছেন।

ছবিটির প্রযোজক কোয়েলের স্বামী নিশিপাল সিং। স্ত্রীর অসুস্থতা নিয়ে তিনি বলেন, ‘কোয়েলের হাত ভেঙেছে। কদিন বিশ্রাম নিতে হবে। শিগগিরই কোয়েল সুস্থ হয়ে উঠবেন।’ এই ছবিতে আরও অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার, মধুরিমা বসাক, রোশনি ভট্টাচার্য, দেবরাজ রায়, সন্দীপ দে প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS